ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রাজধানীর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট মিক্সার ট্রাক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 12:15 PM

রাজধানীর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট মিক্সার ট্রাক

রাজধানীর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট মিক্সার ট্রাক

রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট মিক্সার ট্রাক উল্টে গেছে। এতে করে টেকনিক্যাল মোড় এবং এর আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। রোববার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সালমা বেগম।

তিনি বলেন, আজ সকালে গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি সিমেন্ট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই এলাকায় যান চলাচল সকাল থেকে ব্যাহত হচ্ছে। এ ঘটনায় ট্রাকের চালক সামান্য ব্যাথা পেয়েছেন।

তিনি আরও বলেন, ট্রাকটি এখনও সরানো যায়নি। ট্রাক সরানোর কাজ চলছে। ট্রাকটি সরানোর পর ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status