|
কী ঘটেছিল পাকিস্তানের ড্রেসিংরুমে?
নতুন সময় প্রতিবেদক
|
![]() কী ঘটেছিল পাকিস্তানের ড্রেসিংরুমে? বোলিং কোচ ভার্নন ফিল্যান্ডারের সাথে আলাপচারিতায় হেডেন বলেছেন, ‘ড্রেসিংরুমে খেলোয়াড়দের দেখে আমি অবাক হই না কারণ আপনি যখন মন দিয়ে খেলেন এবং হেরে যান তখন এমনটাই হয়। আপনি যখন প্রত্যাশা নিয়ে ম্যাচ খেলতে যান এবং কোনও কারণে ফল ভালো হয় না, তখন হৃদয়টা কেমন ভেঙে যায় তা দৃশ্যমান ছিল। খেলোয়াড়দের একেবারে হতাশ দেখাচ্ছিল।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পক্ষ থেকে হেডেনের কথোপকথনের একটি ফুটেজ আপলোড করা হয়েছে সেখানেই নিজের মনের কথা জানিয়েছেন দলের ব্যাটিং পরামর্শদাতা। হেইডেনকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্যই ব্যাটিং পরামর্শক নিযুক্ত করা হয়েছিল। হেইডেন বলেছিলেন যে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের সময় তিনি সম্পূর্ণ ভিন্ন পাকিস্তান দলকে দেখেছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বলেন, ‘ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি দেখার সময়, বহিরাগত হিসেবে, ড্রেসিংরুমের দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা, খেলোয়াড়দের খুব শান্ত, বেশ 'রিল্যাক্সড' দেখাচ্ছিল, খুব ভারসাম্যপূর্ণ ছিল। এটি এমনই একটি দুর্দান্ত ম্যাচ ছিল।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
