ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামী নিজে দাঁড়িয়ে থেকেই স্ত্রীকে বিয়ে দিলেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 2:16 PM

স্বামী নিজে দাঁড়িয়ে থেকেই স্ত্রীকে বিয়ে দিলেন

স্বামী নিজে দাঁড়িয়ে থেকেই স্ত্রীকে বিয়ে দিলেন

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে তার প্রেমিকের সাথে বিয়ে দিলেন পঙ্কজ নামের এক ব্যক্তি। পাঁচ মাস আগে কোমল নামের ওই মেয়েকে বিয়ে করেন পঙ্কজ। সেই থেকেই তার সাথে দূরত্ব বজায় রাখেন স্ত্রী কোমল। অনেকটা কাল্পনিক কিংবা কোনো সিনেমার গল্প মনে হলেও ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।

জানা যায়, পঙ্কজ শর্মা কানপুরের গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। ৫ মাস আগে তার সাথে বিয়ে হয় কোমলের। কিন্তু সে সময় বিয়েতে সম্মতি ছিল না কোমলের, তা দিন কয়েকের মধ্যেই বুঝতে পারেন পঙ্কজ।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তার সাথে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পঙ্কজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনো তিনি তার পুরনো প্রেমিককেই ভালবাসেন।

তাই স্ত্রীকে তার প্রেমিকের সাথে বিয়ে দিতে উদ্যোগী হন পঙ্কজ। প্রথমে আদালতে তিন পরিবার একসাথে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন। পরে নিজেই স্ত্রীর বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন পঙ্কজ। শুক্রবার নিজে দাঁড়িয়ে কোমলের বিয়ে দেন। সেই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা হাজির ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status