ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরানের সাইবার হামলার নেপথ্যে কারা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 2:07 PM

ইরানের সাইবার হামলার নেপথ্যে কারা?

ইরানের সাইবার হামলার নেপথ্যে কারা?

২৬ অক্টোবর সাইবার হামলা চালিয়ে অচল করে দেওয়া হয়েছিল ইরানের জ্বালানি বিতরণব্যবস্থা। এ সাইবার হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে কথা বলেছেন ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান জেনারেল গোলাম রেজা জালালি।

জেনারেল গোলাম রেজা জালালি বলেন, ২৬ অক্টোবর যে হামলা হয়েছে, তার পেছনে অবশ্যই আমেরিকান ও ইহুদিরা ছিলেন। যে সাইবার হামলা জ্বালানি বিতরণ ব্যাহত করেছিল। খবর তাসনিম নিউজের।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল গোলাম রেজা জালালি বলেন, আমাদের দৃষ্টিকোণ থেকে, এ হামলা অবশ্যই আমেরিকান এবং ইহুদিরা চালিয়েছে।
 
এ সাইবার হামলার মাধ্যমে ইরানের পেট্রল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযুক্ত নেটওয়ার্ককে বিকল করে দিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির মোটরগাড়ি চালকরা সরকারের ইস্যু করা স্মার্টকার্ড দিয়ে কম মূল্যে পেট্রল কিনতে পারতেন। তাই ভর্তুকি দেওয়া জ্বালানি কেনার জন্য দেশটির পেট্রল স্টেশনগুলোতে সবসময়ই দীর্ঘ লাইন থাকত।

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন, এ সাইবার হামলার লক্ষ্য ছিল— মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করা।

যে ধরনের হামলা চালানো হয়েছিল তা অত্যন্ত জটিল উল্লেখ করে ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এ প্রধান বলেন, এ ধরনের হামলা খুবই জটিল এবং প্রতিরোধ করা কঠিন।

তিনি আরও বলেন, সাইবার হামলার তিন ঘণ্টা পর ৩০ শতাংশ গ্যাস স্টেশন পুনরায় তাদের অফলাইন সেবা শুরু করে। হামলার ১২ ঘণ্টা পর ৬০ শতাংশ স্টেশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সাইবার হামলা প্রতিহত করতে গত বছর ইরানে এক হাজার ৪০০টি মহড়া অনুষ্ঠিত হয়।  বর্তমানে দেশটি এ ধরনের সাইবার হামলা ব্যর্থ করে দিতে নানা কৌশল ব্যবহার করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status