|
মঙ্গলবার সিরাজগঞ্জ-৬ ও ৯ পৌরসভায় ভোট
নতুন সময় প্রতিবেদক
|
![]() মঙ্গলবার সিরাজগঞ্জ-৬ ও ৯ পৌরসভায় ভোট সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ পৌরসভার মধ্যে আবার খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন এবং পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। যে ৯ পৌরসভার ভোট কাল: নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া। সিরাজগঞ্জ-৬ ও ৯ পৌরসভায় ইভিএমে ভোট হবে। গত ২৯ অক্টোবর এ ধাপে ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তবে আইনী জটিলতায় একটি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
