পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা দাশরথী ভট্টাচার্য্যকে সত্যিই গোঁফ দিয়ে যায় চেনা। নাকের নিচে তিন ফুট গোঁফ নিয়ে তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। গোঁফে নিয়মিত মালিশ করেন খাঁটি ঘানি ভাঙা সর্ষের তেল কিংবা নারকেল তেল। পেশায় শিক্ষক এবং পুরোহিত দাশরথী এলাকায় গোঁফমাস্টার উপাধি পেয়েছেন। তাতে তার কিছু এসে যায় না। বাষট্টি বছর বয়স হলো গোঁফমাস্টারের। একটিই ভয়, ঘুমের মধ্যে যদি স্ত্রী রেণুকা সাধের গোঁফজোড়া কেটে দেয়! তাই বাড়িতে কাচি রাখা নিষিদ্ধ করেছেন গোঁফমাস্টার। রেণুকা বলছেন, বিয়ের প্রথম প্রথম সবাই বলতো গোঁফ কেটে দিতে।
এখন সয়ে গেছে। পুরুস্ট গোঁফ নিয়ে ঘুরে বেড়ান দাশরথী। গোঁফ দিয়েই তাকে চেনা যায়।