ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শুটিংয়ে অভিনেতার ছোড়া গুলিতে চিত্রগ্রাহকের মৃত্যু, পরিচালক আহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 11:47 AM

শুটিংয়ে অভিনেতার ছোড়া গুলিতে চিত্রগ্রাহকের মৃত্যু, পরিচালক আহত

শুটিংয়ে অভিনেতার ছোড়া গুলিতে চিত্রগ্রাহকের মৃত্যু, পরিচালক আহত

সিনেমার শুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনা৷ আমেরিকার স্যান্টা ফে-র বাইরে নিউ মেক্সিকোতে শ্যুটিং চলছিল জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত ‘রাস্ট’ সিনেমার৷ সেখানে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নারী চিত্রগ্রাহক নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হয়েছেন।

স্যান্টা ফে-র কাউন্টি শেরিফের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর গুলিবিদ্ধ ৪২ বছর বয়সী ওই নারী চিত্রগ্রাহক হালেনা হাচিনসকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু পথেই তিনি মারা যান৷ আর অন্য একটি হাসপাতালে আহত পরিচালক জোয়েল সুজার চিকিৎসা চলছে৷

এদিকে হালেনা হাচিনস এর এই মৃত্যুকে ‘ভয়াবহ দুঃসংবাদ’ ও ‘অপূরণীয় ক্ষতি’ অ্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার গিল্ড।

এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে শুটিংয়ে প্রপ ওয়েপন ব্যবহার করার নির্দিষ্ট নিয়ম রয়েছে৷ সেই নিয়ম লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা৷

উল্লেখ্য, সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেওয়া হয় নানান সতর্কতামূলক ব্যবস্থা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status