ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মণ্ডপে হামলার উসকানির অভিযোগে ইসলামি বক্তা গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 11:51 AM

মণ্ডপে হামলার উসকানির অভিযোগে ইসলামি বক্তা গ্রেপ্তার

মণ্ডপে হামলার উসকানির অভিযোগে ইসলামি বক্তা গ্রেপ্তার

মণ্ডপে হামলায় উসকানির অভিযোগে ইসলামি বক্তা মাওলানা আবদুর রহিম বিপ্লবীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৩ অক্টোবর মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লায় পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর হয়। ওই দিনই আবদুর রহিম শ্যামপুরে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন। সেখানে তিনি উসকানিমূলক কথাবার্তা বলেন। কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরে নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে আবদুর রহিম অপমানজনক ও উগ্র বক্তব্য প্রচার করেন।

সিআইডির দাবি, আবদুর রহিম বিপ্লবীর বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডির সাইবার মনিটরিং সেল দ্রুত আবদুর রহিম বিপ্লবীকে শনাক্ত করেন। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সিআইডি সকালে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status