|
ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী ইসরাইলি অস্কার নামে খ্যাত 'অফির' অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি অভিনেত্রী। খবর আরব নিউজের। জুনা সুলাইমান বলেন, আমাদের ভাই-বোনদের ওপর ইসরাইলি বাহিনী যেভাবে শুদ্ধি অভিযান চালাচ্ছে- এ অবস্থায় ইহুদিবাদী দেশটিতে গিয়ে পুরষ্কার গ্রহণ করা রীতিমতো ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল। ইসরাইলি পরিচালক এরান কোলিরিন পরিচালিত 'লেট ইট বি মনিং' নামে ছবিটি অস্কারের জন্য পাঠানো হচ্ছে। এ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান। তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালক এরান কোলিরিন ফিলিস্তিনি অভিনেত্রীর লেখা চিঠি পড়ে সবাইকে শুনান। এতে ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান লিখেছেন, মানচিত্র থেকে আমার দেশের ছবি একটু একটু করে মুছে ফেলা হচ্ছে। এ অবস্থায় আমি এ অনুষ্ঠানে যোগ দিতে পারি না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
