ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নেটদুনিয়ায় ঘুরছে প্রিয়াঙ্কার আপত্তিকর ভিডিও, যা বললেন নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 6:43 PM

নেটদুনিয়ায় ঘুরছে প্রিয়াঙ্কার আপত্তিকর ভিডিও, যা বললেন নায়িকা

নেটদুনিয়ায় ঘুরছে প্রিয়াঙ্কার আপত্তিকর ভিডিও, যা বললেন নায়িকা

ভারতের ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকা প্রিয়াঙ্কা পণ্ডিতের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে বেশ আপত্তিকর অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

কিছুদিন আগেই আরেক ভোজপুরী নায়িকা তৃশা কর মধুর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। তখন তিনি দাবি করেছিলেন, ভিডিওটি এডিট করা। ভুয়া ভিডিওর মধ্যে তার মুখ ব্যবহার করা হয়েছে। একই সুরে কথা বলেছেন নায়িকা প্রিয়াঙ্কাও।

তিনি জানান, ভিডিওতে যে নারীকে দেখা গেছে, সেটা তিনি নন। অন্য কেউ। তার নাম ও মুখ ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে। অভিনেত্রীর দাবি, তার ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যেই এই কাজ করেছে কেউ। এজন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

জানা গেছে, প্রিয়াঙ্কার ভিডিওটি নতুন নয়। এটা বেশ পুরনো। তবে সম্প্রতি তৃশা কর মধুর ভিডিও ভাইরাল হওয়ার পর তার ভিডিওটি ফের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ও পেজে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় সহকর্মীরা প্রিয়াঙ্কার সমর্থনে কথা বলেছেন। তারাও মনে করেন, প্রিয়াঙ্কার বদনাম করার জন্যই এই ভিডিও ছড়ানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status