ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ সদর ও রায়গ‌ঞ্জে ১৭ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 1 October, 2021, 5:33 PM

সিরাজগঞ্জ সদর ও রায়গ‌ঞ্জে ১৭ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর

সিরাজগঞ্জ সদর ও রায়গ‌ঞ্জে ১৭ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার ৮টি ও রায়গঞ্জ উপজেলার ৯টি মোট ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজার রহমান ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুজ্জান।


১১ নভেম্বর উপজেলার সদর উপজেলার রতনকান্দি, বাগবাটি, বহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী ছোনগাছা, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল, ঘুড়কা, চান্দাইকোনা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী, ব্রক্ষগাছা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।


এর আগে গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে সিরাজগঞ্জের ১৭টি ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন, সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর।


আপিল নিষ্পত্তি শুনানী ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status