ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করলেন সাইদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 October, 2021, 3:52 PM

ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করলেন সাইদ

ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করলেন সাইদ

ফরিদপুরের নগরকান্দায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের লাবলু শেখের ছেলে আবু সাইদ (১৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কিশোরীর মা ও দাদি পাশের বাড়িতে ধান শুকানোর জন্য যান। এ সুযোগে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী মো. আবু সাইদ। অন্যদিকে ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করেছে আবু সাইদ। আমার স্বামী সেদিন বাড়িতে না থাকায় থানায় অভিযোগ দিতে আমার দেরি হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status