ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 September, 2021, 11:13 PM

মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল

মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল

সাবেক পর্ন তারকা মিয়া খলিফা নানা কারণেই আলোচনায়। মাঝে একবার বিয়ের ঘোষণা দিয়ে ছিলেন। প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে নাকি তার আংটিও বদল হয়। বিয়ের দিন কী পোশাক পরবেন তাও জানিয়েছিলেন তিনি। তবে এখনো বিয়ে করা হয়নি তার। এবার ভাইরাল হয়েছে মিয়া খলিফার একটি মজার ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছেন তিনি। তার আশপাশে বেশ ক’জন বন্ধু। মাছ খেতে গিয়েই ঘটে বিপত্তি। চিংড়ি মাছের খোসা ছড়াতে গিয়ে মাছের গায়ে লেগে থাকা মসলা ছিটকে পড়ে তার চোখে মুখে। তার বন্ধুদের মধ্যে পড়ে হাসির রোল।

টেবিলে বসে রয়েছেন মিয়া। বন্ধুদের সঙ্গেই একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন তিনি। সেখানে মাছ খেতে গিয়ে আচমকাই চিংড়ি মাছ থেকে সস ছিটে গিয়ে তার চোখে লাগে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। যদিও মাছ খেতে গিয়ে মিয়ার ওই কীর্তি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ হতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করছেন এটি নিয়ে।

মাঝে একবার গুঞ্জন উঠেছিলো সালমান খানের বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখবেন মিয়া খলিফা। কিন্তু সেই শোতেও দেখা যায়নি তাকে।

প্রসঙ্গত, লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন মিয়া কালিস্তা। পর্নে জগতে এসে তিনি নাম বদলে নেন। লেবাননে জন্ম হলেও যুক্তরাষ্ট্রে কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। অল্প কিছুদিন কাজ করেই নিজেকে এই জগৎ থেকে সরিয়ে নেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status