ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
একেই বলে বন্ধুত্ব!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 September, 2021, 11:04 PM

একেই বলে বন্ধুত্ব!

একেই বলে বন্ধুত্ব!

পথশিশু রজব আলী (১০) গত রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য খুলনাগামী ‘নকশীকাঁথা’ মেইল ট্রেনে চড়ে। কিন্তু পথিমধ্যে চলন্ত ট্রেনের নিচে পড়ে দুই হাত হারিয়েছে সে। রজবের ডান হাত কনুইয়ের নিচ থেকে এবং বাম হাত কনুইয়ের একটু ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালটির ১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালে রজবের পরিচর্যায় আছে তারই চার বন্ধু, তারাও পথশিশু!

তাদের আর্থিক কোনো সামর্থ্য না থাকলেও রয়েছে বন্ধুর প্রতি অসীম ভালোবাসা। পেটে ক্ষুধা আর অপুষ্টি, অনাহারে থেকে রাত জাগার ক্লান্তি সহ্য করতে পারেনি তারা। তাই নিজেদের অজান্তেই কখন যেন বন্ধু রজবের পাশেই ঘুমিয়ে পড়েছে তারা।

ছবিটিতে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্ধু বন্ধুই! এখানেই বন্ধুত্বের প্রকৃত সৈন্দর্য। আর এভাবেই সমাজে বন্ধুত্ব টিকে আছে আস্থা-ভালোবাসায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, রজব আলী আশংকামুক্ত। সহায় সম্বলহীন পথশিশু হওয়ায় তার চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখছে কুষ্টিয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ছবিটি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে তুলেছেন সময় নিউজের কুষ্টিয়া প্রতিনিধি এসএম রাশেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status