ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৩ বছর পর দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 3:52 PM

৩ বছর পর দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী

৩ বছর পর দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ৩ বছর পর ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। দালালের মাধ্যমে অবৈধ পথে এসব কিশোর-কিশোরী বিভিন্ন সময়ে ভারতে যান। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

জানা যায়, এসব কিশোর-কিশোরীর বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের সবার বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রায় তিন বছর আগে কাজের কথা বলে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ জন নারী, পুরুষ ও শিশুরা ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছে। তাদেরকে তিনটি বেসরকারি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status