ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় প্রয়োজন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 2:45 PM

গাজীপুরে অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় প্রয়োজন
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নের তেলিরচালা এলাকায় প্রাপ্ত একজন অজ্ঞাতনামা মৃত মহিলার (৩৮) পরিচয় প্রয়োজন। সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর গোলাম ফারুক জানান, গত ১৪ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৩ টায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরগামী লেনে জাপফা ফুড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর সামনে মহাসড়কের উপর অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাতানামা চালক দ্রুত ও বেপোরোয়া গতিতে গাড়ী চালিয়ে অজ্ঞাতনামা মহিলা পথচারীকে স্ব-জোড়ে ধাক্কা দিলে সে কপালে, বাম হাত ও বাম পায়ে ভাঙ্গাসহ গুরুত্বর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। 


অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাতনামা চালক কৌশলে গাড়ীসহ পালিয়ে যায়। উক্ত মৃত মহিলার পরিচয় পাওয়া যায় যায় নাই। মৃত মহিলার আনুমানিক বয়স ৩৮ বছর। যদি কোন ব্যক্তি ছবিতে প্রদর্শিত উক্ত মৃত মহিলার আত্মীয় স্বজনের সন্ধান পান তাহলে গাজীপুরের কোনাবাড়ীস্থ সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (০১৩২০১৮২৮৩৯) অথবা এসআই (নিঃ) মোহাম্মদ আশরাফুল হক (০১৭৮৩১১৫০৫১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status