ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
‘আমিই প্রথম বাংলাদেশি মন্ত্রী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 12:24 PM

‘আমিই প্রথম বাংলাদেশি মন্ত্রী’

‘আমিই প্রথম বাংলাদেশি মন্ত্রী’

কানাডার সীমান্ত নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার টরন্টোস্থ বাংলাদেশি অধ্যুষিত এলাকার লিবারেল পার্টির একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য। তিনি এবারও এই স্কারবোরো সাউথওয়েষ্ট আসন থেকে লড়াই করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কঞ্জারভেটিব পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মহসিন ভূঁইয়া।

সোমবার (২০ সেপ্টেম্বর) কানাডার ৪৪তম কেন্দ্রীয় সরকারের নির্বাচন চলছে। গতকাল রবিবার এক বারবিউকি পার্টিতে মন্ত্রি বিল ব্লেয়ার বলেন, আমার বিজয় মানে বাংলাদেশিদের বিজয়।

গত নির্বাচনের আগে ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি প্রথম বাংলাদেশি মন্ত্রী। কারণ, আমার নির্বাচনী এলাকায় সিংহভাগ ভোটার বাংলাদেশি।

স্থানীয় একটি অনলাইনে সাক্ষাৎকারে ব্লিয়ার আবারো একই পুনরাবৃত্তি করে বললেন, প্রধানমন্ত্রী জাস্টিন যখন আমাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন, আমি তাকে বলেছি- আমি হচ্ছি কানাডিয়ান সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী। কারণ আমি সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করি, তাদের সেবা করি।

তিনি আরও বলেন, কানাডার তিনটি নির্বাচনী আসনে বাংলাদেশি ভোটারের প্রাধান্য। সেগুলো হচ্ছে টরন্টোস্থা স্কারবোরো সাউথওয়েষ্ট ও বিচেস ইস্ট ইয়র্ক। আর মন্ট্রিয়লের পাপিন্যু। পাপিন্যূর এম পি হচ্ছেন জাস্টিন ট্রুডো।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর তিনি ইত্তেফাককে বলেছিলেন, কানাডায় কমিউনিটির মধ্যে বাংলাদেশিরা বেস্ট। তাঁরা নিষ্ঠাবান, পরিশ্রমী এবং সৎ। আমার নির্বাচনী এলাকায় হাজার-হাজার কানাডিয়ান-বাংলাদেশি, সেজন্য আমি গর্বিত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী কানাডা অবস্থান করছে, সেক্ষেত্রে কানাডা তো নূরকে ফেরত দিচ্ছে না? এই প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেছিলেন, এটা আইনের ব্যাপার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status