ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
সিলেটে ছাদে মিলল দুই বোনের রহস্যজনক ঝুলন্ত মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 11:59 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 September, 2021, 1:18 PM

সিলেটে ছাদে মিলল দুই বোনের রহস্যজনক ঝুলন্ত মরদেহ

সিলেটে ছাদে মিলল দুই বোনের রহস্যজনক ঝুলন্ত মরদেহ

সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসায় আপন দুই বোন আত্মহত্যা করেছেন। বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহনন করেন। নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

মঙ্গলবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম জানান, আজ সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহনন করেছেন।

এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি এখনও।

মফিজুল ইসলাম বলেন, ‘এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status