|
কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
![]() কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন রবিবার
(৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়। এতে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যদের পাশাপাশি ইউনিয়নের
বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় ৫ শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন
কর্মসূচী পালন করেন। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য মোফাজ্জল,ফারুক,ওসমান
এবং এনছানা বেগমসহ সকল ইউপি সদস্যগণ। উক্ত
মানববন্ধনে দেন- দলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল
হক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, ইউনিয়ন আওয়ামী
যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের
আহবায়ক জিন্নাহ রহমান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলামসহ
অনেকে। এসময়
ইউপি সদস্য মোফাজ্জল হক বলেন, করোনাকালীন জিআর বরাদ্দের টাকা আত্মসাৎ সহ
নানা অনিয়মের অভিযোগ লিখিতভাবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার
বরাবর দেয়ার পরও এই চেয়ারম্যান বহাল তবিয়তে রয়েছেন।আমরা সকল ইউপি সদস্যরা
এই চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতির বিচার ও তার অপসারনের জন্য স্থানীয়
সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি। এসময়
বক্তারা বলেন, রবিন্দ্রনাথ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা
অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি। সরকার
কর্তৃক বরাদ্দের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের টাকা আত্মসাতেরও অভিযোগ
রয়েছে তার বিরুদ্ধে। আমরা এই চেয়ারম্যানের অপসারণপূর্বক বিচার দাবি করছি। ইউনিয়ন
আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত
হওয়ার পর জন্ম নিবন্ধন সনদ দিতে ৪শ’ থেকে ৫শ টাকা, প্রত্যায়নপত্র দিতে ৫০
টাকা, ভূমিহীন সনদ দিতে ৫শ’ থেকে ১ হাজার টাকা আদায় করেন এবং ট্রেড
লাইসেন্স ফি’র টাকাসহ যাবতীয় রাজস্ব রাষ্ট্রের কোষাগারে জমা না করে তিনি
নিজেই আত্মসাত করেন। আমরা এলাকাবাসী এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের
অনতিবিলম্বে অপসারণ চাই। এ
বিষয় ইউপি চেয়ারম্যান রবিন্দ্রনাথ বর্মনের নিকট জানতে চাইলে তিনি
সাংবাদিকদের বলেন, একটি কুচক্রীমহল আমাকে লোকসমাজে হেয় করতে এসব করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
