ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
রেলক্রসিংয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, নিহত ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 2:41 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 September, 2021, 2:43 PM

রেলক্রসিংয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, নিহত ৩

রেলক্রসিংয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, নিহত ৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।

রোববার দুপুর ১টার দিকে ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে দুই শিশু ও তিন পুরুষ রয়েছেন।

ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনটি ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে লেভেল ক্রসিংয়ে ওই মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু এবং আহত হন আটজন।

তবে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে দুর্ঘটনার একঘণ্টা পর কুলাউড়া থেকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই মাইক্রোবাসটি সরালে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status