ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন আনুশকা শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 1:27 PM

সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন আনুশকা শর্মা

সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন আনুশকা শর্মা

ভারতের টিভি অনুষ্ঠান বিগবসের সিজন ১৩-এর বিজয়ী অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন। বৃহস্পতিবার সকালে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে কখনও বলা হচ্ছে, তিনি খুন হয়েছেন। কখনও আবার তার প্রেমিকা শেহনাজ গিলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

শুধু তাই নয়, বলিউডের প্রয়াত তারকা সুশান্তের সঙ্গে তুলনা করে সিদ্ধার্থকে নিয়ে মিম বানানোও শুরু হয়েছে। এ ঘটনায় বিরক্তি প্রকাশ করছেন অনেকেই।

মডেল ও অভিনেতা কুশল টন্ডন, অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যে নেটমাধ্যম থেকে বিরতি নিয়েছেন। বিক্ষুব্ধের তালিকায় নতুন সংযোজন বলিউড তারকা আনুশকা শর্মা।

খ্যাতনামা স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খানের এক পোস্ট শেয়ার করে প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেত্রী। যেখানে লেখা— ‘ওরা তোমায় মানুষ মনে করে না। তাই কোনো সীমা নেই। তোমার মৃতদেহ ওদের কাছে একটি শরীর থেকে বেরিয়ে যাওয়া আত্মা নয়। ওদের কাছে তোমার মৃত্যু আসলে ছবি তোলার একটি সুযোগ। যত বেশি ছবি তোলা যায় তত ভালো। ওদের কিছু যায় আসে না।’

আনুশকার মন্তব্য— সেলেবদের মৃত্যু যেন একটা তামাশা হয়ে দাঁড়িয়েছে আজকাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status