ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জে বজ্রপাতে গবাদিপশু পুড়িয়ে যাওয়া সেই পরিবারকে খাদ্য সহায়তা
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 4 September, 2021, 1:20 PM

কালীগঞ্জে বজ্রপাতে গবাদিপশু পুড়িয়ে যাওয়া সেই পরিবারকে খাদ্য সহায়তা

কালীগঞ্জে বজ্রপাতে গবাদিপশু পুড়িয়ে যাওয়া সেই পরিবারকে খাদ্য সহায়তা

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে গোয়াল ঘরসহ গরু ও ছাগল পুড়িয়ে যাওয়া সেই পরিবারকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান গবাদিপশু পুড়িয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ওই পরিবারটির বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।


এ সময় উপস্থিত ছিলেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। ক্ষতিগ্রস্ত নুরনবী বকুলের বাড়ী উপজেলার ভোটমারী ইউনিয়নের ভূল্ল্যারহাট বাজারের দক্ষিণ ভোটমারী গ্রামে।শুক্রবার ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন,বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০কেজি চাল, ১ কেজি ডাল , ১কেজি লবন, ১ লিটার তেল এবং ১কেজি আটা প্রদান করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার ভোটমারি ইউনিয়নের ভুল্লারহাট এলাকার নূরনবী বকুলের বাড়িতে বজ্রপাতে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় গোয়ালঘরসহ একটি গর্ভবতী গরু ও একটি  ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status