ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 September, 2021, 3:55 PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে ফেভারিট বলে কিছু নেই - অনেকেই বলেন। কারণ চার-ছক্কার ম্যাচে কখন কোন দলের ব্যাটে-বলে হয়ে যায় তা বলা যায় না।

এরপরও মিরপুর গ্রাউন্ডে আজ ফেভারিট হিসেবেই নামছে বাংলাদেশ। কারণ প্রথম ম্যাচে মোস্তাফিজ-সাকিব-নাসুমদের বোল চোখেই দেখেননি কিউই ব্যাটসম্যানরা।

প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে ম্যাচ জেতে ৭ উইকেটের বড় ব্যবধানে

আজ যে উইকেট রাতারাতি ব্যাটিং সহায়ক হয়ে যাবে না তা বলা যায় নিশ্চিত।

সে হিসেবে চেনা মাঠের চেনা কন্ডিশন সুবিধা নেবে বাংলাদেশ।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status