ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তামিমের শূন্যতা পূরণ করতে পারবেন সৌম্য–লিটন–নাঈমরা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 September, 2021, 3:21 PM

তামিমের শূন্যতা পূরণ করতে পারবেন সৌম্য–লিটন–নাঈমরা?

তামিমের শূন্যতা পূরণ করতে পারবেন সৌম্য–লিটন–নাঈমরা?

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু। এরপর থেকে ক্রিকেটের কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যায়নি। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম নিজেকে সরিয়ে নেওয়ায় বিরাট এক শূন্যতা নিয়েই ওমান ও সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।

কিন্তু সে শূন্যতা তো পূরণ করার চেষ্টা করতে হবে! সে উপায় কি? জাতীয় দলের নির্বাচকদের ভাবনা এখন এটিই। বিশ্বকাপের জন্য দল মোটামুটি গুছিয়ে ফেলেছেন তারা। কিন্তু ওপেনিং নিয়ে ভাবনাটা রয়ে যাচ্ছে বলেই, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে। হাতে কিন্তু বেশি সময় নেই। ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে নির্বাচকদের।
সৌম্য সরকার হতে পারেন সবচেয়ে ভালো বিকল্প



সে ক্ষেত্রে তামিমের বিকল্প দ্রুতই খুঁজে বের করতে হবে নির্বাচকদের। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের দলে ওপেনার হিসেবে আছে লিটন দাস, সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈম। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে এই তিনজনেরই থাকার সম্ভাবনা আছে।

এই তিনজনের মধ্যে মূল প্রতিযোগিতাটা হওয়ার কথা সৌম্য ও নাঈমের মধ্যে। লিটন ডানহাতি হওয়ায় ওপেনিংয়ে তাঁর জায়গায়টা প্রায় নিশ্চিতই বলা চলে। আর ছোট  সংস্করণের খেলায় লিটনই বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেটের (১৩৩) ব্যাটসম্যান। তাঁর সঙ্গে দুই বাঁহাতি সৌম্য আর নাঈমের যে কোনো একজনের খেলার কথা।

বাংলাদেশ যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে লিটনের সঙ্গে নাঈমকে সুযোগ দিয়েছিল। সুযোগটা নাঈম কাজে লাগাতে পারেননি। আউট হয়েছেন মাত্র ১ রান করে। অস্ট্রেলিয়া সিরিজে টানা পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছিলেন সৌম্য। সেখানে আবার তিনি ব্যর্থ। শেষ পর্যন্ত বিশ্বকাপে কে ইনিংসের সূচনা করবেন বাংলাদেশের হয়—সেটা সময়ের হাতেই তোলা থাকছে।
ওপেনিংয়ে লিটনের জায়গাটা মোটামুটি পাকাই


তবে পরিসংখ্যান, অভিজ্ঞতা ও বিদেশের মাটিতে রেকর্ড সৌম্যর হয়েই কথা বলে। ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সৌম্যর স্ট্রাইক রেট ১২৩.৬০। ঘরের মাঠে ১২০.৮৩ স্ট্রাইক রেট তাঁর। দেশের বাইরের ভালো উইকেটে তা ১৩৭.৬৫। অন্যদিকে ১৮ ম্যাচ খেলা নাঈমের টি-টোয়েন্টি স্ট্রাইক রেট মাত্র ১০৯.৯০। দেশের মাটিতে ৮৭.৪১, বিদেশে মাটিতে ১২১.৩৫।
নাঈম এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি


লিটন, সৌম্য ও নাঈম— করোনার বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে এই তিনজনকেই ঘুরিয়ে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলাচ্ছে বাংলাদেশ দল। গত মার্চে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু। এরপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর চলমান নিউজিল্যান্ড সিরিজের দলেও ওপেনার হিসেবে আছেন এই তিনজনই। তামিম নিজের ফেসবুকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে গিয়ে এ জায়গাতেই গুরুত্ব দিয়েছেন। হুট করে দলে ঢুকে তিনি এ তিন ওপেনারের একজনের জায়গাটা নিয়ে নিতে চাননি। তিনি এ বিষয়টিকে তাঁর সরে দাঁড়ানোর অন্যতম প্রধান কারণই বলেছেন।

লিটন যদি হন নিয়মিত ওপেনার, সে ক্ষেত্রে সৌম্য ও নাঈমের মধ্যে শেষ পর্যন্ত কে হবেন বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনার, সেটি সময়ই বলে দেবে। তবে যেই সুযোগ পান না কেন, তাঁকে তামিমের শূন্যতা পূরণের গুরুভারই কাঁধে বইতে হবে।

তামিমের শূন্যতা পূরণ লিটন-সৌম্য-নাঈমদের জন্য বড় চ্যালেঞ্জই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status