|
নৌকায় চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে লালমনিরহাটের ডিসি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
![]() নৌকায় চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে লালমনিরহাটের ডিসি শনিবার (২৮ আগস্ট) বিকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন লালমনিরহাটের
জেলা প্রশাসক মোঃ আবুজাফর। তিনি ৩ ঘন্টা ধরে নৌকা যোগে পানি বন্দি মানুষের
খোঁজখবর নিয়েছেন এবং উপলব্ধি করেছেন বন্যাকবলিত মানুষগুলোর দুঃখ দুর্দশা।
এসময় পানি বন্দি মানুষগুলো জেলা প্রশাসক আবু জাফর কে বলেন, আমরা কিছু চাই
না, আমরা স্থায়ী বাঁধ চাই। বাঁধ হলে আমরা জমি চাষাবাদ করে খেয়ে বাঁচতে
পারবো। ভুক্তভোগীদের কথা শুনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস
দিলেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার
মোঃ আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল
হক শহীদ, ইউপি সদস্য ইয়াকুব আলী ও শফিকুল ইসলাম সফি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
