|
শিবালয়ে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন অনুষ্ঠান
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() শিবালয়ে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন অনুষ্ঠান নজরুল সাহিত্য চর্চা ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান শিবালয় নজরুল-প্রমীলা ইনস্টিটিউটের উদ্যোগে ও সমাজ-সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র বাবুল-রিনা ফাউন্ডেশন এবং উপজেলা শিল্পী সমিতির সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার প্রধান অতিথি থাকবেন। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী কবি আমজাদ হোসেন শবনম। সাংবাদিক-সংগঠক বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বাবুল আকতার মঞ্জুর বলেন, " জাতীয় কবি নজরুল ১৮৯৯ সালের এ দিনে ভারতের বর্ধমান জেলার আসানসোল মহুকুমার চুরিলিয়া গ্রামে প্রখ্যাত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। কবি পতœী প্রমীলা শিবালয়ের তেওতা গ্রামে ১৯০৮ সালে ১০ মে জন্ম গ্রহণ করেন। নজরুল-প্রমীলা ইনস্টিটিউট বহু বছর যাবৎ জাতীয় কবি ও পতœী প্রমীলার কর্মময় জীবনী চর্চা ও গবেষনাসহ তাঁদের জন্ম-মৃত্যু দিবস পালনে বিশেষ কর্মসূচী গ্রহণ করে আসছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
