ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: Monday, 23 August, 2021, 2:05 PM

ফুলবাড়ীতে সক্ষমতা বৃদ্ধি ও  নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফুলবাড়ীতে সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


হেকস/ইপারের সহযোগিতায় সংস্থাটির কার্যালয়ে আলো প্রকল্পের আওতায় গঠিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 


প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন সংস্থাটির অ্যাডভোকেসি এন্ড ল্যান্ড কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ এবং আলো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমস্বয়কারী নূরে আলম সিদ্দিকী, ইউমেন ইম্পাওয়ারমেন্ট অফিসার সরলা মুর্মু প্রমুখ।


উল্লেখ্য, গত রবিবার (২২ আগস্ট) প্রশিক্ষণ কর্মশালাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status