ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
রাতে ডেটিংয়ে সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 August, 2021, 4:46 PM

রাতে ডেটিংয়ে সাকিব

রাতে ডেটিংয়ে সাকিব

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবি দেখলে সহজেই বুঝা যায়, কতটা ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এবার তেমনি একটি ছবি প্রকাশ্যে আসায় ভালোবাসায় সিক্ত হলেন সাকিব-শিশির দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের বিভিন্ন সময়ের ছবি হরহামেশাই শেয়ার করে থাকেন সাকিব ও তার স্ত্রী শিশির। তাদের পারিবারিক নানা কর্মকাণ্ডের এসব ছবি সাড়াও ফেলে দেয়।
 
রোববার (২২ আগস্ট) সাকিবপত্নী উম্মে শিশির এমনই একটি ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। ছবিতে দেখা যায়, তারা দুইজন বসে আছেন মুখোমুখি। ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘তিনি (সাকিব) যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে রাতে ডেটিংয়ে যাব কিনা, আমি হ্যাঁ বলে দিলাম।’
 
ছবির নিচে মন্তব্য বাক্সে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। হাজার হাজার লাইক, কমেন্টের বন্যায় ভাসছে শেয়ার করা ওই পোস্ট।
 
ইন্টারন্যাশনার ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পুরনো সেই ছন্দটা যেন খুঁজে পাচ্ছিলেন না সাকিব! বিশ্বসেরা অলরাউন্ডার কি তবে হারিয়ে যাচ্ছেন, এমন শঙ্কার কথাও শোনা যাচ্ছিল অনেকের মুখে। কিন্তু জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সাকিব সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন পারফরম্যান্স দিয়েই। শুধু পারফরম্যান্স কেন, মাঠে তার উপস্থিতিও এখন আগের চেয়ে বেশি প্রাণবন্ত, তরুণদের জন্য প্রেরণাদায়ক।
 
ঘরের মাঠে অজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। সিরিজ শেষে পেয়েছেন আরও বড় সুখবর।  
 
ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আবারও ফিরে পেয়েছেন মসনদ। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে ছাড়িয়ে উঠে গেছেন তালিকার এক নম্বরে।
 
শুধু তাই নয়, নিজের জাদুকরী পারফরমেন্সে জুলাই মাসের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন সাকিব। আইসিসি কর্তৃক ঘোষিত জুলাই মাসের পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব আল হাসান। যদিও গুঞ্জন ছিল এই সিরিজ শেষের আগেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত সফলভাবে সিরিজ শেষ করেই দেশ ছাড়েন সাকিব। তবে ঘরের মাঠে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরবেন এই সুপারস্টার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status