ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১
এম কবির, টাঙ্গাইল
প্রকাশ: Sunday, 22 August, 2021, 3:43 PM

টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১

টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১

টাঙ্গাইলে ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখী সংঘর্ষে শামীম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির এক যাত্রী আহত হয়েছে। রোববার সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫) ।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌছালে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত এবং এক যাত্রী আহত হয়। 


পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজার দিকে যাচ্ছিলো। 


এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status