ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কঠোর লকডাউনের প্রথম দিন ঢাকায় গ্রেফতার ৪০৩ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 July, 2021, 8:37 PM

কঠোর লকডাউনের প্রথম দিন ঢাকায় গ্রেফতার ৪০৩ জন

কঠোর লকডাউনের প্রথম দিন ঢাকায় গ্রেফতার ৪০৩ জন

২৩ জুলাই ভোর ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে।এ কঠোর লকডাউনের নিয়ম অমান্য করায় রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার রাজধানী থেকে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিধিনিষেধের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status