ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গাঁজা পাচারকালে তিন বোনসহ আটক ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 6:38 PM

গাঁজা পাচারকালে তিন বোনসহ আটক ৪

গাঁজা পাচারকালে তিন বোনসহ আটক ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাঁজা পাচারকালে ৩ বোনসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৭ জুলাই) ধর্মঘর-জগদীশপুর সড়কের দুর্লভপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন (৪৫), সাফিয়া খাতুন (৫০) ও পুতুল বেগম (৩০) ও চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া (২৪)।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, শনিবার (১৭ জুলাই) সকালে বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সিএনজিচালক ও ৩ বোনকে আটক করা হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status