ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গুলশানে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 12:39 PM

গুলশানে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গুলশানে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী গুলশানের নিকেতন এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফারিয়া হায়দার (২১) নামের এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলম হায়দার জানান, আমার মেয়ে মালয়েশিয়া একটি মেডিকেল প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আমার মেয়ে অতিরিক্ত জেদি প্রকৃতির ছিলেন। কিছুদিন ধরে তার মানসিক সমস্যা হয়েছিল। গত রাতে অনলাইনে ক্লাস করে ঘুমিয়ে যায়। আজ সকালে অনেক ডাকাডাকি করার পরেও দরজা খুলেনি। পরে চাবি দিয়ে লক খুলে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফারিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, গুলশানের নিকেতনের ৯১ নম্বর বাসা ৪ নম্বর রোডের গুরু তলা ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন। নিহতরা দুই ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status