ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এড. মতিয়র রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:54 PM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 6:06 PM

এড. মতিয়র রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত

এড. মতিয়র রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির পিতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী সরিষাবাড়ীতে পালন করা হয়েছে। শুক্রবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেন। 


কর্মসূচির মধ্যে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মরহুম এডভোকেট মতিয়র রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল, তারাকান্দির দৌলতপুরে মরহুমের কবর জিয়ারত, কলেজ মাঠে শিশু ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু ও হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ, পৌরসভার মেয়র মনির উদ্দিন, সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিল সাখাওয়াত হোসেন মুকুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়্যাল আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা অওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।


মরহুম এডভোকেট মতিয়র রহমান তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জামালপুর জেলা আইনজীবী সমিতির ৬ বারে সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status