ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:44 PM

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার পুকড়া ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, দুইজন ভোর ৬টায় এলাকার হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে স্থানীয়রা মরদেহগুলো বাড়ি নিয়ে এসেছেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status