ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাথায় গুলি করে কন্সটেবলের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 4:45 PM

মাথায় গুলি করে কন্সটেবলের আত্মহত্যা

মাথায় গুলি করে কন্সটেবলের আত্মহত্যা

রাঙামাটি নিউ পুলিশ লাইন্সে কাইয়ুম সরকার (৩৪) নামে এক পুলিশ কন্সটেবল নিজের রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল শিফটে ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র গ্রহণ করার পর ব্যারাকের সামনের রাস্তায় তিনি নিজের মাথায় গুলি করেন।

নিহত কাইয়ুম সরকারের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের একজন কন্সটেবল আত্মহত্যা করেছেন। যতটুকু জানতে পেরেছি দীর্ঘদিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা আছে।

পুলিশ সুপার বলেন, তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত আরো পরে জানাতে পারবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status