ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 11:22 AM

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আটজন করোনায় ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাট উপজেলার রিনা রানী (৫২), নেত্রকোনা সদরের নবনিতা সরকার (২৮), সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাহেরা বেগম (৬৮) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।’

এ ছাড়া এই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান নেত্রকোনা সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫), মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০), জামালপুর সদরের এলাহি বক্স (৬০), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নূরজাহান (৬৫), নান্দাইল উপজেলার আলাউদ্দিন (৭০) ও মুক্তাগাছার চান মিয়া (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ডসংখ্যক ৪৮০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ রোগী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status