|
করোনায় সুবিধাবঞ্চিতদের পাশে ফরিদপুর জেলা প্রশাসন
এম.এ.আজিজ, ফরিদপুর
|
![]() করোনায় সুবিধাবঞ্চিতদের পাশে ফরিদপুর জেলা প্রশাসন ফরিদপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, করোনায় বিভিন্ন জরুরী কারণে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোন সংস্থান নাই এরকম দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগণের জন্য এ ফুড স্পট করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসে খাবার পরিবেশন করা হচ্ছে। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারণে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে প্রদান করা হচ্ছে। সূত্র জানায়, করোনাকালীন জেলায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য সেবার পাঁশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুড স্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে ১ টি স্পটে এ খাবার প্রদান করা হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যা বাড়ানো হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
