|
ধানমন্ডি ভিআইপি এলাকায় অনুমোদনবিহীন বহুতল ভবন নির্মাণে দুর্ঘটনার আশংকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডি ভিআইপি এলাকায় অনুমোদনবিহীন বহুতল ভবন নির্মাণে দুর্ঘটনার আশংকা সম্প্রতি সাবেক মালিক লাকি আহমেদ ও তার কন্যা লায়লা মেহজাবিন রামিসা লোভের কারণে উক্ত ভবনের উপর রাজউকের অনুমোদন বিহীন ও অবৈধভাবে একাধিক ফ্লোর নিমার্ণের কাজ চালিয়ে যাচ্ছে। উক্ত অবৈধ ১১ তলা ও ১২ তলার নির্মান কাজ বন্ধ রাখার জন্য গত ২৪/০৫/২০২১ ইং তারিখে বিজ্ঞ ২য় যুগ্ম জেলা জজ আদালত ঢাকা স্থিতিবস্থা জারী করেন এবং বিগত ১০/০৬/২০২১ ইং তারিখের আদেশের মাধ্যমে উক্ত ভবনের ১১তম তলা ও ১২তম তলার যেকোন প্রকার নির্মান কাজের উপর নিষেধাজ্ঞা (Injunction) জারী করেছেন একই সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গত ২৭/০৫/২০২১ ইং তারিখে ০৮৭.২১.২৪২ স্মারকের চিঠিতে উক্ত ভবনের নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন এবং ০৭/০৬/২২১ ইং খ্রীস্টাব্দে ০৮৭.২১/২৬৩ স্মারকের চিঠিতে অবৈধ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশনা কেন দেওয়া হবেনা তা জানতে চেয়ে নোটিশ করেছেন। কিন্ত লাকী আহমেদ ও তার সহযোগীরা অত্যন্ত দুর্ধষ ও আইন অমান্যকারী হওয়ায় আইন আদালত ও সরকারী সংস্থার নির্দেশনা কোন রকম তোয়াক্কা না করে একটি জনগুরুত্বপূর্ন জায়গায় এরকম ঝুঁকিপূর্ন কাজ করার মত দৃষ্টতা দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে উক্ত ফ্লোর নির্মাণ সম্পন্ন হলে পুরো ভবনটি ঝুঁকিপুর্ন হবে এবং রানা প্লাজার মত মারাত্মক দুর্ঘনা ঘটবে। উল্লেখ্য উক্ত ১০ তলা ভবনের ৯ টি ফ্লোর ক্রয় সুত্রে ও ১ টি ফ্লোর ভাড়া সূত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাদের এই অবৈধ কাজের দ্বারা রানা প্লাজার মত একটি দুর্ঘটনা ঘটতে পারে, যা জাতির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তাদের অবৈধ কাজে বাধা দিলে, আসামীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডদের মারধর করেছে এবং প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসামীদের সার্বিক কর্মকান্ডে শঙ্কিত ও আতঙ্কিত। এ ব্যাপারে শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
