ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর কাছে প্রেমের সম্পর্ক লুকাতে প্রেমিকার নামেই মেয়ের নাম রাখলেন স্বামী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 1:52 PM

স্ত্রীর কাছে প্রেমের সম্পর্ক লুকাতে প্রেমিকার নামেই মেয়ের নাম রাখলেন স্বামী!

স্ত্রীর কাছে প্রেমের সম্পর্ক লুকাতে প্রেমিকার নামেই মেয়ের নাম রাখলেন স্বামী!

স্ত্রীর কাছ থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক লুকাতে প্রেমিকার নামেই মেয়ের নাম রাখলেন এক ব্যক্তি। সন্তান জন্মানোর আগেই সুকৌশলে স্ত্রীর সঙ্গে একটি চুক্তিও করেছিলেন তিনি। তাতে সায় দিয়েছিলেন তার স্ত্রীও। খবর টাইমস নাউ নিউজের।

এরপর স্বামী-স্ত্রী দুজনে মিলে স্থির করেন, ছেলে হলে তার নাম রাখা হবে স্ত্রীর পছন্দ অনুসারে। আর মেয়ে হলে তার নাম ঠিক করবেন স্বামী। যুক্তরাষ্ট্রের কেন্টাকির সেই নাম রহস্য খোদ নেটমাধ্যমে তুলে ধরেছেন ওই দম্পতির মেয়ে।

মেয়ে হওয়ায় চুক্তি মতো তার নাম স্থির করলেন ওই ব্যক্তি। মেয়ের নাম রাখলেন ক্রিস্টিনা। এই নামে খুশি হন স্ত্রীও। স্বামীর দেয়া নাম বিনা প্রতিবাদেই স্বীকার করে নেন তিনি।

কিন্তু এই নামের পেছনে যে রহস্য লুকিয়ে ছিল তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। কয়েক বছর কাটতে না কাটতেই সেই রহস্য উদঘাটন করেন তিনি। ওই দম্পতির মেয়ে ক্রিস্টিনা সম্প্রতি নেটমাধ্যমে সেই গল্পই শুনিয়েছেন।

তিনি জানান, তার বাবার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার নাম ছিল ক্রিস্টিনা। স্ত্রীর সামনে মুখ ফস্কে প্রেমিকার নাম বেরিয়ে পড়লেও তিনি যাতে সন্দেহ করতে না পারেন তাই সুকৌশলেই মেয়ের নাম রেখেছিলেন ক্রিস্টিনা।

ক্রিস্টিনা বলেন, আর যদি কোনোভাবে তার মুখ থেকে ক্রিস্টিনা নামটি বেরিয়েও যায়, তাহলে যেন স্ত্রীর মনে হয় মেয়ে ক্রিস্টিনার কথাই বলছেন তিনি!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status