ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 1:46 PM

মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। এরইমধ্যে ঘটে গেল বিপত্তি, মেসির জীবনে এলো বোমাতঙ্ক। যার জেরে বদলে গেল তাঁর ছুটি কাটানোর পরিকল্পনা। আর্জেন্টিনা থেকে স্পেনে যাওয়ার কথা ছিল মেসির। আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দরের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

মেসির ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় একাধিক ফ্লাইট। এক ঘণ্টার মধ্যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে আদৌ বোমা ছিল কি না সেই বিষয় স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
রোজারিও বিমানবন্দরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বোমাতঙ্কের কারণে বিমানবন্দরে জরুরি অবস্থা চালু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় বিমানবন্দর।’

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় অংশ নিয়েছিলেন মেসি। ব্রাজিলের মাঠে ফাইনালে ব্রাজিলকেই হারিয়ে কাপ জেতে আর্জেন্টিনা। দেশের হয়ে এই প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি পেলেন মেসি। এই জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য স্পেনে যাচ্ছিলেন তিনি। তবে বিমানবন্দরে বোমাতঙ্কের কারণে তা পিছিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status