ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা রোধে পুলিশের কার্যক্রম অব্যাহত জরিমানা আদায়
এম.এ.আাজিজ, ফরিদপুর
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 7:28 PM

করোনা রোধে পুলিশের কার্যক্রম অব্যাহত জরিমানা আদায়

করোনা রোধে পুলিশের কার্যক্রম অব্যাহত জরিমানা আদায়

ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে। সকাল ০৬:০০ ঘটিকা হতে পালাক্রমে জেলা পুলিশ বিভিন্ন পোস্টে মোতায়েন হয়ে কাজ করছে। মোবাইল টিমে নিয়োজিত পুলিশ সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় বিকাল ৪ পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতয়ালী থানা এলাকায় ০৫ জনকে ২২০০ টাকা, ভাংগা থানা এলাকায় ০২ জনকে ১০০০ টাকা, সালথা থানা এলাকায় ০৪ জনকে ১৭০০ টাকা, নগরকান্দা থানা এলাকায় ১৩ জনকে ৩৯০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ২৪ জনকে ৮৮০০ (আট হাজার আটশত টাকা) টাকা জরিমানা করা হয়।

এছাড়া মধুখালী থানা পুলিশ কর্তৃক ০৪ টি অটো গাড়ি, ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক ১২ টি অটো গাড়ি ও ৯ টি মোটর সাইকেল আটক করা হয়েছে। ফরিদপুর জেলা পুলিশ করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিতকল্পে  প্রতিটি থানায় দুই জন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (পিপিই) পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে দূর থেকে হেলার দিয়ে ঘোষণা করে।

সর্তকতামূলক অতি জরুরী প্রয়োজনে যারা বের হবেন তাদেরকে পরিচয়পত্র, জরুরী প্রয়োজনের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্রাদি যেমন: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status