|
উল্লাপাড়ায় আওয়ামী লীগের সভাপতি গাঁজাসহ আটক
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() উল্লাপাড়ায় আওয়ামী লীগের সভাপতি গাঁজাসহ আটক রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে ২০০ (দুইশত) টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মি. জন রানা। তিনি বলেন, দীর্ঘদিন যাবত ডেভিট সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ টি গাঁজা গাছসহ মাদক কারবারি ডেভিট সরকারকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরসহ উদ্ধারকৃত গাঁজা সহ ডেভিড কে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
