ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করলেন স্কুলশিক্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 July, 2021, 9:12 PM

রাতে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করলেন স্কুলশিক্ষক

রাতে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করলেন স্কুলশিক্ষক

নাটোরের সিংড়া উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে ঘটনার ৫ দিন পর ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল গফুর খাঁ চান পলাতক বলে জানায় পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সংসারে অভাব থাকায় সিংড়া উপজেলার বিলদহর গ্রামের প্রতিবন্ধী মেয়েটিকে এক বছর আগে রৌধি চামারি গ্রামের সাবেক শিক্ষক আব্দুল গফুর খাঁ চানের বাড়িতে রেখে আসেন প্রতিবেশী এক নারী। গত ৪ জুলাই রাতে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন স্কুলশিক্ষক। পরদিন মেয়েটি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগী পরিবারকে দেয়া হয় হুমকি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবার পক্ষ থেকে রাতেই মামলা নেয়া হয়েছে। আর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status