ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 July, 2021, 9:10 PM

৩ ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেপ্তার

৩ ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেপ্তার

নরসিংদীর বেলাব উপজেলা থেকে ৩ ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১১। শনিবার (১০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। এর আগে শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলা নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল্লাহ ফারুক এর স্ত্রী রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা (৩৩), বেলাবোর চরলক্ষীপুর গ্রামের হাসান আলীর ছেলে মো. খাইরুল ইসলাম মোল্লা (৩৪) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান রুমেল (২৬)।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি জানান, গ্রেপ্তারকৃত ৩ জন দীর্ঘদিন যাবৎ বেলাবোর নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের ডাক্তার ও ডেন্টিস্ট পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ নরসিংদীর একটি আভিযানিক দল শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায় তাদের ডেন্টাল হলগুলোতে। এ সময় ‘মা মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ার’ থেকে রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা, ‘সেবা ডেন্টাল কেয়ার’ থেকে মো. খাইরুল ইসলাম মোল্লা, ’সালেহা ডেন্টাল কেয়ার’ থেকে মেহেদী হাসান রুমেলকে (২৬) হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান আরটিভি নিউজকে জানান, তারা একাডেমী সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা ডেন্টিস্ট না হয়েও নিজেদেরকে ডাক্তার এবং ডেন্টিস্ট পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে মিথ্যা ভুয়া পদবী ও পরিচয় দিয়ে প্রতারণমূলক ভাবে অর্থ গ্রহণ করে তাদের জীবনকে হুমকির মুখে ফেলছিল। এরই মধ্যে তাদের বিরুদ্ধে বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status