ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতারে কোয়ারেন্টাইন প্রত্যাহার পারমিট ছাড়া ফিরবেন প্রবাসীরা
কাজী শামীম, কাতার
প্রকাশ: Saturday, 10 July, 2021, 7:46 PM

কাতারে কোয়ারেন্টাইন প্রত্যাহার পারমিট ছাড়া ফিরবেন প্রবাসীরা

কাতারে কোয়ারেন্টাইন প্রত্যাহার পারমিট ছাড়া ফিরবেন প্রবাসীরা

মহামারী করোনা ভাইরাস আবির্ভাবের পূর্বে যেসকল বাংলাদেশী নাগরিক কাতার থেকে দেশে ছুটিতে গিয়ে আটকে পড়ে আছেন, তারা এখন বিশেষ নিয়মে পুনরায় কাতারে ফিরতে পারবেন। এই সংক্রান্ত কাতার সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কভিড-১৯ টিকা দুই ডোজ প্রাপ্ত অথবা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিরা কাতারে এলে কোনো ধরণের হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। তবে এই নিয়ম কেবলমাত্র কাতারি নাগরিক ও যাদের কাতারি আইডি আছে, তাদের জন্য প্রযোজ্য। তবে আসার ১২ ঘন্টা পূর্বে কাতার সরকারি ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং ৭২ ঘন্টা আগে করোনা টেস্ট করাতে হবে। এছাড়া ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের জন্যও এই সুবিধা বহাল থাকবে। তবে টিকাবিহীন ভিজিটরদের বেলায় দেশ অনুসারে ৭ থেকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ১২ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটির সরকার।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আলজিসমি জানান, কাতারে প্রবেশের জন্য যাদের কাতার আইডির মেয়াদ আছে এবং কাতারের বাইরে ৬ মাস অতিক্রম না হয়ে থাকে, তাহলে করোনা পরিস্থিতির আগে যেভাবে বিদেশি কর্মীরা কাতারে আসা-যাওয়া করতেন, সেভাবেই আসা-যাওয়া করতে পারবেন। এছাড়া কাতারের বাহিরে যাদের ছয় মাসের বেশি সময় পার হয়েছে বা যাদের আইডির মেয়াদ শেষ, তারা আগে যেভাবে আবেদন করে ফি ও জরিমানা পরিশোধ করে কাতারে আসতে পারতেন, সেভাবেই আসতে পারবেন। সেক্ষেত্রে নিজ কোম্পানি বা নিয়োগকর্তা কাতার সরকারি ওয়েবসাইট হুকুমির মাধ্যমে এই ফি পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status