ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদ্যা বালানের নামে কাশ্মীরে ফায়ারিং রেঞ্জের নাম রাখলো ভারতীয় সেনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 6:31 PM

বিদ্যা বালানের নামে কাশ্মীরে ফায়ারিং রেঞ্জের নাম রাখলো ভারতীয় সেনা

বিদ্যা বালানের নামে কাশ্মীরে ফায়ারিং রেঞ্জের নাম রাখলো ভারতীয় সেনা

পর্দায় বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা একটি ফায়ারিং রেজিমেন্টের নাম রেখেছে তার নামে। কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে। আর এর মধ্য দিয়ে প্রথম কোন বলিউড অভিনেত্রী হিসেবে বিদ্যা বালান পেলেন এমন অনন্য সম্মান।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে বিদ্যা বালান তার স্বামী বলিউড প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে গুলমার্গের শীতকালীন উৎসবে গিয়েছিলেন। গুলমার্গ উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে। আর সেখানেই ভূ-স্বর্গ কাশ্মীরের প্রতি নিজের ভালোবাসার কথা জানান বিদ্যার স্বামী সিদ্ধার্থ।

ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির হয়ে সিদ্ধার্থ রায় কাপুর তখন জানিয়েছিলেন যে, ভবিষ্যতে সিনেমার লোকেশন হিসেবে কাশ্মীরকে আরও বেশি করে ব্যবহার করা হবে। তিনি বলেছিলেন, “কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। সিনেপর্দায় আরও বেশি করে কীভাবে কাশ্মীরের সৌন্দর্য তুলে ধরা যায় সেই চেষ্টাই করবো।

পাঁচ কিংবা ষাটের দশক থেকেই লোকেশন হিসেবে কাশ্মীর সিনে ইন্ডাস্ট্রির জন্য হট ফেভারিট। তাই সিনেমার প্রয়োজনে বারবার আসবো এখানে।”

এবার বিদ্যা বালানের নামে সেই কাশ্মীরেই ফায়ারিং রেঞ্জের নাম রাখল ভারতীয় সেনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status