|
রাতের আধারে করোনা রোগীদের বাড়ি সরকারি উপহার
মেহেদী হাসান সফি, শরীয়তপুর
|
![]() রাতের আধারে করোনা রোগীদের বাড়ি সরকারি উপহার বৃহস্পতিবার (৮জুলাই) সারাদিন লকডাউন বাস্তবায়নে অভিযান শেষে রাত ৮ টায় শরীয়তপুর পৌরসভার পশ্চিম কোটাপাড়ার, পালং ইউনিয়নের নরবালাখানা করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে উপহার স্বরূপ খাদ্য-সামগ্রী পৌঁছেদেন।করোনা আক্রান্ত রোগীদের সাথে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করতে চেষ্টা করে সবাইকে সতর্ক হতে বাড়িতে লাল কাপড়ও বেঁধে দেওয়া হয় ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, করোনা আক্রান্ত এই পরিবারগুলো আর্থিকভাবে স্বচ্ছল হলেও বাড়িতে খাদ্য সংকট থাকতে পারে। কেননা তারা বাড়ির বাইরে বের হতে পারে না। করোনা আমাদের শিখিয়ে যাচ্ছে ধন সম্পদ সকল বিষয়ের সমাধান করতে পারে না। এই চিন্তা থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তারা সুস্থ্য না হওয়া অবধি তাদের খোঁজ-খবর রাখবে উপজেলা প্রশাসন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
