ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 11:35 AM

ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

অন্যায়ভাবে নজরদারি ও বাকস্বাধীনতায় বাধা দেওয়ায় বিশ্বের প্রধান তিনটি বৃহৎ প্রযুক্তি কোম্পানি ফেসবুক, গুগল ও টুইটারে বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, তিনি সেন্সরশিপের শিকার হচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প আলাদা আলাদা মামলা করেছেন। মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই তিনটি প্রযুক্তি সংস্থা অন্যায়ভাবে তার ও অন্যান্য রক্ষণশীলদের বক্তব্য প্রকাশিত হওয়ার আগে পরীক্ষা ও নজরদারি করতো।’

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের এই সাবেব প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডার মিয়ামির জেলা আদালত বরাবর আমেরিকান জনগণের বিরুদ্ধে সামাজিকমাধ্যম কোম্পানিগুলোর অবৈধ ও লজ্জাজনক পরীক্ষা ও নজরদারি অবিলম্বে বন্ধের আবেদন জানাচ্ছি।’ ফেসবুক, টুইটার ও গুগল এবং প্রতিষ্ঠানগুলোর তিন প্রধান নির্বাহী যথাক্রমে মার্ক জুকারবার্গ, জ্যাক ডরসি ও সুন্দার পিচাই এ সব মামলার প্রধান বাদী।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার পর এ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। তবে ট্রাম্পের দাবি, তিনি এসব প্রতিষ্ঠানের সেন্সরশিপের শিকার। মামলায় নিজের ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদনও করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status