ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ফরিদপুরে করোনায় ১৪ জনের মৃত্যু
এম.এ.আজিজ, ফরিদপুর
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 8:04 PM

ফরিদপুরে করোনায় ১৪ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মোডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬জন  মারা গেছে। অপরদিকে জেনারেল ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮জন মারা গেছে। এনিয়ে ১৪ জনের মৃত্যূ হয়েছে। গত ২৪ ঘন্টায় আকা্রান্ত হয়েছে ১৬৩জন যা নমুনা পরীক্ষার ৪৬শতাংশ।  

এদিকে জেলায় সরকারী বিধি-নিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতয়ালী সদর থেকে ১০জনকে ৩৭০০ টাকা.ভাংগা থানা এলাকা  থেকে ১০জনকে ৩৪০০টাকা,সদরপুর থানা এলাকা থেকে ৩জনকে ৬০০০ টাকা এবং সালথা থেকে ১জনকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ভাঙ্গা থানা পুলিশ ২ জনকে দোকান খোলা রাখার অপরাধে আটক করা হয়েছে। সদরপুর থানা পুলিশ ৭ টি মোটরসাইকেল ও ৪টি অটো গাড়ি, কোতয়ালী থানা পুলিশ ১৩টি অটো গাড়ি, ভাংগা থানা পুলিশ ৭ টি অটো গাড়ি আটক করা হয়েছে । আলফাডাঙ্গা পৌর-এলাকায় মাস্ক ব্যতিত ঘোরাফেরা করার জন্য ২ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। অতি জরুরী প্রয়োজনে যারা বের হবেন তাদেরকে পরিচয়পত্র, জরুরী প্রয়োজনের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্রাদি (যেমন: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি) সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status