ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মায়ের সঙ্গে ঝগড়া করে চলন্ত গাড়ি থেকে কিশোরীর ঝাঁপ, পিষে দিলো আরেক গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 7:22 PM

মায়ের সঙ্গে ঝগড়া করে চলন্ত গাড়ি থেকে কিশোরীর ঝাঁপ, পিষে দিলো আরেক গাড়ি

মায়ের সঙ্গে ঝগড়া করে চলন্ত গাড়ি থেকে কিশোরীর ঝাঁপ, পিষে দিলো আরেক গাড়ি

মায়ের সঙ্গে ঝগড়া করে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় এক কিশোরী। পরে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ওই কিশোরীর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ ঘটনা ঘটেছে। খবর নিউইয়র্ক পোস্টের।

ওই কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হ্যারিস কাউন্টি শেরিফের ডেপুটি থমাস গিল্লিল্যান্ড বলেছেন, চলন্ত আরেকটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তিনি বলেন, যা ঘটেছে তাতে অনেকেই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

গিল্লিল্যান্ড বলেছেন, ওই কিশোরীর মা তদন্তকারীদের সহায়তা করছেন। তবে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়ার আগে মা-মেয়ের কি নিয়ে বচসা হচ্ছিল তা স্পষ্ট নয়। তবে তা গুরুত্বপূর্ণ কোনও বিষয় ছিল না।

হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস জানান, ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ওই এলাকা দিয়ে চলাচলকারী যানবাহন অন্য রুটে ডাইভার্ট করা হয়।

গিল্লিল্যান্ড বলেছেন, যে চালক ওই কিশোরীকে ধাক্কা দিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। তবে ব্যক্তি অসচেতনভাবেই কিশোরীটিকে ধাক্কা মেরে থাকতে পারেন বলেও জানিয়েছেন গিল্লিল্যান্ড।

তিনি বলেন, আমাদের ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং কি ঘটেছে তা জানতে হবে। হয়তো তারা বুঝতে পারেনি। কিন্তু যখন তারা ওই কিশোরীকে আঘাত করেছিল তখন তাদের বোঝা উচিত ছিল সেটা কারও দেহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status